যারা গুগল নির্ভর এক্সাক্ট টাইমে ইফতার করেন, তাদের জন্য ও বাকি সকলের বুঝার জন্য

 যারা গুগল নির্ভর এক্সাক্ট টাইমে ইফতার করেন, তাদের জন্য ও বাকি সকলের বুঝার জন্য  


_____________________


সাধারণত সূর্যাস্ত সময় নির্ধারণ করা হয় সমতল ভূমিতে থেকে। আর বিজ্ঞানীরা তাই করে থাকে। কিন্তু যিনি সমতল ভূমিতে আছেন এবং যিনি উঁচু পাহাড়ের চূড়ায় আছেন, উভয়ের সূর্যাস্ত টাইম সমান নয়। 


ধরুন, 


একটা ১০ তালা বিশিষ্ট বিল্ডিং এর নিচ তলায় আপনি আছেন আর আরেকজন আছেন দশ তালায়। উভয়ের সূর্যাস্ত সময় কিন্তু একই মুহুর্তে নয়। এটাকে বিজ্ঞানের ভাষায় বলে - Horizontal Dip 


একটা এক্সপেরিমেন্ট করে নিবেন - 


আপনি নিচ তালায় বসে সূর্যাস্ত দেখতে পাবেন, আবার সঙ্গে সঙ্গে যদি ১০ তালা বিল্ডিং এর চূড়ায় উঠেন, তাহলে দেখতে পাবেন সূর্য এখনো অস্তিমান হচ্ছে। এজন্য বিজ্ঞানীরা বলে থাকেন, 


একটা ১০ তালা বিল্ডিং এর নিচ তালা ও উপর তালার অধিবাসীদের সূর্যাস্ত সময় সমান নয়। যিনি চার তালায় থাকবেন, তিনি আধা মিনিট গুগল টাইম থেকে বৃদ্ধি করবেন। আর যিনি ১ তালায় থাকবেন, তিনি ১ মিনিট বৃদ্ধি করবেন। 


সহজ হিসাব -

মিনিট দেরি হবে = 0.3 √( তলা )


সূত্র - 

http://www-rohan.sdsu.edu/~aty/expl


এবার আপনি বলুন - 


আপনি নিচ তালায়, নাকি উপর তালায়। গাছে নাকি পাহাড়ে, গর্তে নাকি আকাশে  - তা কি গুগল বলতে পারে ?  গুগল তো পুরা একটা জেলার জন্য একটা প্রেডিকটেড টাইম বলে দেয়। অথচ, বিজ্ঞানের ভাষায় প্রতি কিলোমিটার ভেদে সময়ের পার্থক্য আছে। কিন্তু, গুগল তো একটা জেলার সবার জন্য সূর্যাস্ত টাইম বলে দিচ্ছে। আবার উঁচু -নিচু তফাত না করে সবাইকে এক টাইম বলে দিচ্ছে। 


এতে কি আপনার সূর্যাস্ত পূর্ণাঙ্গ আদায় হয়ে ইফতার করা হচ্ছে ?  একটুও কি ভেবে দেখেছেন ? 


শেষ একটা কথা বলি  -

পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং 'বুরজ খলীফা'। এই বিল্ডিং এর অধিবাসী সবার সূর্যাস্ত টাইম সমান নয়। এজন্য টপ ফ্লোরে যারা থাকে, তারা নিচ তালার ইফতারের টাইমের পাঁচ মিনিট পরে ইফতার করে। এটাই হচ্ছে তাদের জাতীয় উলামা-মাশায়েখ ফতোয়া। সূত্র -


http://www.thenational.ae/uae/fatwa 


একবার চিন্তা করে দেখুন -


আমাদের Gps সিস্টেইম কানেকশনটা জেলা ওয়াইজড বলে দেয়। মানে একটা জেলা যতই বড় স্পেইসের হোক, তারা সবার জন্য একটা টাইম বলে দেয়। অথচ, একটা জেলায়ও কিন্তু সময়ের পার্থক্য আছে। সবার এক সাথে সূর্যাস্ত নাও হতে পারে। যেমনটি, আমরা বিভাগীয় পার্থক্যে দেখতে পাই। 


দ্বিতীয় বিষয়  -


যারা শহুরাঞ্চলে থাকেন, অনেকেই উঁচু উঁচু বিল্ডিংয়ে থাকেন। যারা নিচ ফ্লোরে থাকেন, নিঃসন্দেহে তাদের চেয়ে খানিকটা পরে আপনাদের সূর্যাস্ত হয়। অথচ, গুগলে ক্লিক করলে উভয়কে সমান টাইম বলে দিচ্ছে। বস্তুত, উভয়ের জন্য সমান টাইম হওয়ার যৌক্তিকতা নাই। 


এবার আপনার রোজা কি পূর্ণ হচ্ছে ? 

আপনার এই অসতর্কতা গুগলে দায়ভার নিবে না। গুগল আপনাকে তার বিজ্ঞানের তাকলীদ করতে বলে নাই। যেখানে বিজ্ঞান নিজ থেকে বলতেছে -


Why we can't predict the sunset times exactly )  কেন আমরা সূর্যাস্ত সময় যথাযথ প্রেডিকশন করতে পারি না) 


সূত্র -https://aty.sdsu.edu/explain/sunset_time.html#:~:text=Because%20of%20the%20very%20great,mistaken%20for%20the%20sea%20horizon.


সেখানে আপনি কি করে বিজ্ঞানকে ওহীর মতো শতভাগ বিশ্বাস করতে পারেন?  অথচ, যারা কিনা সতর্কতার জন্য আই মিন রোজাকে পরিপূর্ণ করার জন্য খানিকটা বিলম্ব করে, তদেরকে বলছেন ইহুদীদের অনুসারী? 


পক্ষান্তরে, আল্লাহ তা'লা বলেন -


فاتقوا الله ما استطعتم 

তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তাকওয়া অবলম্বন কর। আমাদের সামর্থ্য নাই বিজ্ঞানীর মতো তালাশ করার, তবে সতর্কতা গ্রহণের তো অন্তত সামর্থ আছে। তাহলে অসুবিধা কোথায়?  


আল্লাহ তা'লা কি বলেন নাই -


و اعبد ربك حتى يأتيك اليقين 


ইয়াকীন বা দৃঢ বিশ্বাস আসা পর্যন্ত ইবাদত করা। একইভাবে,  সৌদি আরবের সর্বোচ্চ উলামাদের ফতোয়া হলো যে, ইয়াকীন বা ইতমিনান আসা না পর্যন্ত ইফতার না করা। আমরা আমাদের ইতমিনান এর জন্য দু একটা মিনিট দেরী করলে যারা বিদাত ফতোয়া দেন, তাদেরকে আরেকটু ভাবার অনুরোধ করছি। 


আপনি হয়তো নিজ চোখে সূর্যাস্ত নির্ধারণ করবেন, নতুবা বিজ্ঞানের বর্ণিত প্রেডিকশন থেকে অন্তত ২ মিনিট সতর্ক অবলম্বন করবেন। অথবা, উপরে বর্ণিত ক্যালকুলেট অবলম্বন করবেন।


শায়েখ আব্দুল কারীম আল-মাদানী 

শরীয়াহ বিভাগ মদীনা বিশ্ববিদ্যালয়