জিজ্ঞেসা-১৯৮: আসসালামু আলাইকুম, আশা করি মহান আল্লাহ সকলকে সহিসালামতে রেখেছেন,আমার জানার বিষয় হল :নফল নামাজে একই রাকাতে কুরআন মাজিদের বিভিন্ন অংশ থেকে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধহবে কিনা?
মাওলানা আখতার হোসেন লালমনিহাট থেকে---
জবাব: ওয়ালাইকুম আসসালাম ওয় রাহমাতুল্লাহ। হ্যাঁ, নফল নামাজে কোরআনের বিভিন্ন অংশ তেলাওয়াত করা যাবে, নামাজের কোন সমস্যা নেই। তবে প্রথমবারের তেলাওয়াত কৃত অংশ যেন তিন আয়াতের সমান হয়। সূত্র:
খুলাসাতুল ফাতাওয়া ১/৯৭; আননাহরুল ফায়েক ১/২৩৭; তাতারখানিয়া ১/৪৫২; আলমুহীতুল বুরহানী ২/৪৭; রদ্দুল মুহতার ১/৫৪৬
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ধর্ম শিক্ষক, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক