জিজ্ঞাসা-১২৩: মহরে ফাতেমির পরিমাণ কত বর্তমান বাজারে?
উত্তর: মোহরে ফাতেমির পরিমাণ পাঁচ শ দিরহাম তথা ১৩১.২৫ ভরি (এক কেজি ৫৩০.৯০০ গ্রাম) খাঁটি রুপা অথবা এর বাজারমূল্য। সতর্কতামূলক ১৫০ তোলা খাঁটি রুপার কথা বলা হয়ে থাকে। (মুস্তাদরাকে হাকিম, হাদিস : ২৭৪২; ফতোয়ায়ে মাহমুদিয়া : ৩/২১৫; ফতোয়ায়ে রহিমিয়া : ৮/২৩১)
১৫০ ভরি রৌপ্য
আজকের বাজারে মহরে ফাতিমির সমমূল্য হলো,১৫০*১৫১৬=২২৭৪০০ টাকা
والله اعلم بالصواب
উত্তর দিচ্ছেন, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক (বগুড়া),