সুদি লোকের সঙ্গে কুরবানি প্রসঙ্গে

 

জিজ্ঞাসা-১৬৬:  কেউ যদি ব্যাংক থেকে লোন নেয় বা অন্য কোন ভাবে সুদের সাথে জড়িত থাকে কিন্তু বেতনের টাকা থেকেই কুরবানী করে তাহলে তার সাথে কি ভাগে কুরবানী দেওয়া যাবে?


মাওলানা মো:মিজানুর রহমান,  খোলাহাটি, দিনাজপুর থেকে--- 


জবাব:  ওয়ালাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। আপনার বর্ণিত ছুরতে অর্থাৎ সে যেহেতু কুরবানিটা বেতনের টাকা দিয়ে দিবে, এ ক্ষেত্রে তার সঙ্গে কুরবানি জায়েজ আছে।    সূত্র:  কুরবানির বিধান, আহসানুল ফাতওয়া, খণ্ড: ৫; মুসনাদে আহমাদ, ৫/২২৫, হা/২১৯৫৭

আল্লাহ্‌ বলেন:  احل الله البيع و حرم الربا  আমি ব্যবসায়কে হালাল করেছি এবং সুদকে করেছি হারাম। (সূরা বাক্বারাহ: ২৭৫)

তবে ভাল লোক পাওয়া অবস্থায় ঐ ব্যক্তির সঙ্গে কুরবানি দেওয়া তাকওয়ার খেলাফ।  


واللهاعلم بالصواب

আল্লাহপাকই সকল বিষয়ে সঠিক জ্ঞানের অধিকারী।

উত্তর দিচ্ছেন, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক (বগুড়া)