জিজ্ঞাসা-২০৩: মোনাজাতে হাত কিভাবে কতটুকু উপরে উঠাতে হবে,হাত ফাঁকা থাকবে নাকি দুহাত মিলিত থাকবে, জানতে চাই হযরত। (তারিখ- ২৪/০৬/২০২২ ঈসায়ি)

 

 মাওলানা সাইফুল ইসলাম ভোলা থেকে-

জবাব:  শুরুতে আন্তরিকভাবে দুঃখিত যে, আপনার জবাব দিতে দেরি হলো। কারণ আমি যে এলাকায় ছিলাম (ছুটিতে) নেটের প্রবলেম ছিল। যাই  আপনার প্রশ্নের উত্তর নিম্নে হলো:

 

 

  (ক) উভয় হাত সিনা (বুক) বরাবর উঠানো। দলিল: মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হা. নং- ৩২৩৪

  (খ) হাতের আঙ্গুল সমূহ স্বাভাবিক ফাঁক রাখা। দলিল: হিসনে হাসিন-২৭

  (গ)  দু হাতের মাঝখানে সামান্য ফাঁক রাখা। দলিল: তহাবি শরিফ-২০৫

  (ঘ)  হাতের তালু আসমানের দিকে প্রশস্ত করে রাখা। দলিল:  তাবরানী কাবীর, হাঃ নং ৩৮৪২

 

 

والله اعلم بالصواب

উত্তর দিচ্ছেন, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক (বগুড়া),