বাকিতে বেশি মূল্যে ক্রয় করার বিধান?

 

জিজ্ঞাসা-১০৮: বাকিতে বেশি মূল্যে ক্রয় করার বিধান?  ধরুন, কোনো বস্তুর বর্তমান মূল্য ধরুন ১০০টাকা কেজি। বাকি কেনায় তার মূল্য যদি বিক্রে তা১২০ টাকা করে ধরেন। তাহলে তা কতটুকু শরীয়ত সম্মত? প্লিজ কারো জানা থাকলে দলীলসহ জানালে উপকৃত হতাম


হাফেজ মাওলানা রজিব উদ্দিন ঢাকা থেকে-


উত্তর হ্যাঁ,  নগদ মূল্যের তুলনায়  বাকিতে (বা কিস্তিতে) বিক্রির ক্ষেত্রে কিছুটা বেশি দাম নেওয়া জায়েয আছে। তবে এক্ষেত্রে বাকির মেয়াদ এবং পণ্যের মূল্য চুক্তির সময়ই নির্ধারণ করে নিতে হবে। আর পণ্য নগদে হস্তান্তর করতে হবে। উভয়টি বাকি রাখা যাবে না। এছাড়া কিস্তি আদায়ে বিলম্ব হলে চুক্তির সময় যে মূল্য ধার্য করা হয়েছিল তার চেয়ে দাম বাড়িয়ে নেওয়া জায়েয হবে না। 

হযরত শুবা ইবনুল হাজ্জাজ রাহ.  থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হাকাম ইবনে উতাইবা এবং হাম্মাদ ইবনে আবু সুলাইমকে এক ক্রেতা সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে, সে অন্যের থেকে পণ্য ক্রয় করে আর বিক্রেতা তাকে বলে যে, নগদ মূল্যে কিনলে এত টাকা আর বাকিতে কিনলে এত টাকা। (এতে কোনো অসুবিধা আছে কি?) তারা উভয়ে বললেন,  ক্রেতা-বিক্রেতা উভয়ে যদি (মজলিস ত্যাগ করার পূর্বে) কোনো একটি (মূল্য) চূড়ান্ত করে নেয় তাহলে এতে কোনো অসুবিধা নেই।

দেখুন : মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস : ২০৮৩৬; জামে তিরমিযী ১/১৪৭; মাবসূত ১৩/৮; রদ্দুল মুহতার ৫/১৪২; বুহুস ফী কাযায়া ফিকহিয়্যাহ মুআসিরা ১/৭-৮


উত্তর দিচ্ছেন, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক (বগুড়া)