সুদি ব্যাংকে যারা চাকরি করেন তাদের সাথে কুরবানী হবে কি?

 

জিজ্ঞাসা-১৯৯:   সুদি ব্যাংকে যারা চাকরি করেন তাদের সাথে কুরবানী হবে কি? সবিনয়ে জানতে চাই।

 মাওলানা রফিক সাভার থেকে---

জবাব: প্রথম কথা হল, কোন শরীকের পূরো বা অধিকাংশ উপর্জন যদি হারাম হয়, অথবা কেউ হারাম উপার্জন দ্বারা শরীক হয়, তাহলে কারো কুরবানী সহীহ হবেনা।

সূত্র: ফতোয়ায়ে মাহমুদিয়া ২৬/৩০৮ পৃষ্ঠা৷ ফতোয়ায়ে হক্কানিয়া ৬/৪৮১ পৃষ্ঠা কিফয়াতুল মুফতী ৮/২০৫ পৃষ্ঠা৷

 

দ্বিতীয় কথা হল, সুদখোর ও ঘোষখোরের সঙ্গে কুরবানী সহীহ হবেনা৷ তবে সে যদি হালাল টাকা দিয়ে শরীক হয়, তবে কুরবানী সহীহ হবে৷ আপনার প্রশ্ন বর্ণিত সুদী ব্যাংকে চাকরিজীবী ব্যক্তির উপার্জিত সম্পদ হারাম তাই তার সঙ্গে কুরবানী হবে না। তবে সে যদি হালাল টাকা দিয়ে কুরবানী দেয় তবে তার সঙ্গে কুরবানী জায়েয হবে। সূত্র: ফতোয়ায়ে মাহমুদিয়া ২৬/৩০৮ পৃষ্ঠা৷ ফতোয়ায়ে হক্কানিয়া ৬/৪৮১ পৃষ্ঠা৷

কিফয়াতুল মুফতী ৮/২০৫ পৃষ্ঠা৷                            উল্লেখ্য যে, সুদখোর যদি হালাল টাকা দ্বারাও কুরবানী করে তবে ভালো শরিক পেলে তার সাথে কোরবানি করা উচিত হবে না।          

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

 

উত্তর দিচ্ছেন:

মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক