একজন মুমিনের জীবনে ফরজ ওয়াজিব এবং সুন্নত কাজগুলো কি কি? এ ধরনের বই

 

জিজ্ঞাসা-২০০:  একজন মুমিনের জীবনে ফরজ ওয়াজিব এবং সুন্নত কাজগুলো কি কি? এ ধরনের বই অথবা লেসন যদি কারো কাছে থাকে তাহলে অনুগ্রহ করে সেয়ার করবেন।

তারিখ- ২৪/০৬/২০২২ ঈসায়ি

 

মাওলানা  ইব্রাহীম খোলাহাটি-দিনাজপুর থেকে- 

জবাব: এ সংক্রান্ত কয়েকটি কিতাবে নাম বলে দিচ্ছি আশা করি আপনার কাঙ্ক্ষিত জবাব পেয়ে যাবেন

নং-০১. বেহেশতী জেওর”- আশরাফ আলী থানভী রহ.

নং-০২. দৈনন্দিন জীবনে ইসলাম- ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সংকলিত

নং-০৩. আহকামে জিন্দেগী -মাওলানা হেমায়েত উদ্দিন দা. বা.

নং-০৪.  ইসলামি জিন্দেগী”-  মুফতি মনসুরুল হক সাহেব দা. বা.

নং-০৫. আহকামুন নিসাফিকহুন নিসা- মাওলানা হেমায়েত উদ্দিন দা. বা.

নং-০৬. মাতৃজাতির পূর্ণাঙ্গ জীবন বিধান”- মাওলানা মিজানুর রহমান কাসেমি দা.বা.

নং-০৭. আদাবুল মুআশারাত- আশরাফ আলী থানভী রহ.

 

নোট: ওলামায়ে দ্বীন পূর্ণাঙ্গ দ্বীন-ইসলামকে  পাঁচ ভাগে ভাগ করেছেন। যথা:  (১) ঈমান ও আকাইদ (২) ইবাদত (৩) মুআমালাত (লেনদেন) (৪) মুআশারাত (আচার-আচরণ) ও (৫) আখলাকিয়াত (চরিত্র-আধ্যাত্মিক পরিশুদ্ধ)।

 

উপরোক্ত কিতাবগুলোতে পাঁচটি বিষয়ে বিস্তারিত দলিল ভিত্তিক আলোচনা করা হয়েছে।

 

والله اعلم بالصواب

উত্তর দিচ্ছেন, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক (বগুড়া),