ফজরের ওয়াক্তের সময় নফল পড়ার প্রসঙ্গে

 

জিজ্ঞাসা-১৮১: ফজরের সুন্নাত বাসায় পড়ে মসজিদে আসলে দুখুলুল মসজিদ পড়া যাবে কিনা?

 

     হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, রামু কক্সবাজার থেকে 

উত্তর:  সুবহে সাদিক থেকে ফজরের ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে ফজরের সুন্নত ব্যতীত অন্য কোনো নফল নামাজ পড়া নিষেধ। এই ব্যাপারে হাদিসে সুস্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে।

দলিল:

 

 হাফসা (রা.) বলেন, যখন ফজর উদিত হত, তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফজরের দুই রাকাত সুন্নত সংক্ষেপে (ছোট সুরা দিয়ে) পড়তেন। সহিহ মুসলিম, হাদিস : ৭২৩

 

আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- সুবহে সাদিক হওয়ার পর দুই রাকাত সুন্নত ছাড়া কোনো (নফল) নামাজ পড়া যাবে না। (মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস : ৪৭৫৭)

 

সাঈদ ইবনুল মুসায়্যিব (রহ.) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম বলেছেন- (ফজরের) আজানের পর দুই রাকাত সুন্নত ছাড়া কোনো (নফল) নামাজ নেই।(মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস : ৪৭৫৬)

 

হাসান বসরি, মুহাম্মাদ ইবনে সিরিন ও আতা (রহ.) প্রমুখ তাবেয়িগণও একই কথা বলেছেন। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস : ৬৪১০; মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস : ৪৭৫৩)

 

সুতরাং উক্ত সময়ে দুখুলুল মসজিদ আদায় করা জায়েজ হবে না

 


والله اعلم بالصواب

আল্লাহ তাআলাই সকল বিষয়ে সঠিক জ্ঞানের অধিকারী।

উত্তর দিচ্ছেন, মুফতি আব্দুর রাজ্জাক (বগুড়া)