জিজ্ঞাসা-১২২: ঈদের নামাজের খুৎবা শুনা ওয়াজীব নাকি সুন্নাহ বা খুৎবা না শুনে চলেগেলে সে গুনাহগার হবে না?
হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ যশোর থেকে-
উত্তর। ক. ঈদের খুতবা চলাকালীন উপস্থিত লোকদের জন্য সম্পূর্ণ চুপ থেকে খুতবা শোনা ওয়াজিব। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. হতে বর্ণিত, তিনি বলেন-
وَجَبَ الْإِنْصَاتُ فِي أَرْبَعَةِ مَوَاطِنَ: الْجُمُعَةِ،وَالْفِطْرِ،وَالْأَضْحَى، وَالِاسْتِسْقَاءِ.
চারটি স্থানে চুপ থাকা ওয়াজিব ; জুমা, ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং ইসতিসকার খুতবার সময়। মুসান্নাফে আবদুর রাযযাক-৫৬৪২
খ. ঈদের খুতবা দেওয়া জুমাআর খুতবা মত ওয়াজিব নয়; বরং সুন্নাত। (তবে উভয় খুতবা শোনা ওয়াজিব) সুতরাং যারা ঈদের খুৎবা না শুনে চলে যাবে তাদের গোনাহ না হলেও তারা ঈদের গুরুত্বপূর্ণ দু‘আ ও ফযীলত থেকে বঞ্চিত হবে।
সূত্র: -আলমাবসূত, সারাখসী ২/৩৭; আলবাহরুর রায়েক ২/১৬২; বাদায়েউস সানায়ে ১/৬১৯; আদ্দুররুল মুখতার ২/১৫৯; রদ্দুল মুহতার ১/৫৪৫
والله اعلم بالصواب
উত্তর দিচ্ছেন, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক (বগুড়া)