জিজ্ঞাসা-২২৮:  মৃত অমুসলিমদের জন্য দুআ করা যাবে কি?মুহতারাম মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন? 


(সম্মানিত ভাই আর্টি  আখতারুজ্জামান দা.বা. এর প্রশ্নের আলোকে)


জবাব: অমুসলিমদের জন্য করা দোয়া কয়েক প্রকার হতে পারে:–


১। অমুসলিমরা যাতে ইসলাম গ্রহণ করে, হেদায়েতপ্রাপ্ত হয় এ ধরনের কোনো দোয়া করা।


এ ধরনে দোয়া করা জায়েজ এবং উত্তম। রসূল (সা.) এ ধরনের দোয়া করেছেন


হাদিস শরিফে এসেছে,


ইবনে উমর (রা.) থেকে সাব্যস্ত হয়েছে যে, রাসূল (সা.) বলেছেন:


‘হে আল্লাহ্‌! এই দুই জন লোকের মধ্যে যে ব্যক্তি আপনার কাছে অধিক প্রিয় তার মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করুন: আবু জেহেল কিংবা উমর বিন খাত্তাব।’ [সুনানে তিরমিযি; হাদিস: ৩৬৮১, আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন]


২। অমুসলিমদের জন্য গুনাহের ক্ষমা প্রার্থণা করা কিংবা এ-জাতীয় কোন দোয়া করা।


আলেমগণের ইজমার ভিত্তিতে এটি হারাম।


ইমাম নববী বলেন: ‘পক্ষান্তরে, কাফেরের জন্য রহমত প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা করা এটি কুরআনের দলিল ও ইজমার ভিত্তিতে হারাম।’ [আল-মাজমু ৫/১২০]


৩। অমুসলিম ব্যক্তির রোগ মুক্তি ও আরোগ্যের জন্য দোয়া করা।


এই দোয়াতে যদি কোনো সুফল হাছিলের উদ্দেশ্যে থাকে, তাহলে সেটা জায়েয।


সুতরাং হেদায়েতের জন্য এবং সুস্থতার জন্য দোয়া করতে হবে তো তাকে জীবিত থাকতে হবে, সুতরাং মৃত্যুর পরে কোন কাফেরের জন্য দোয়া জায়েজ নেই।


উত্তর দিচ্ছেন, ধর্ম শিক্ষক, মুহাম্মাদ আব্দুর রাজ্জাক, ৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, শেখ হাসিনা সেনানিবাস, বরিশাল।