কোন গরুতে কেউ ভাগ নিলো দেড় ভাগ/ আড়াই ভাগ/ অথবা সাড়ে তিন ভাগ। এমতাবস্থায় ব্যক্তির কোরবানি কি সহীহ হবে?

 

জিজ্ঞাসা-২১৯:  আসসালামু আলাইকুম।

কোন গরুতে কেউ ভাগ নিলো দেড় ভাগ/ আড়াই ভাগ/ অথবা সাড়ে তিন ভাগ। এমতাবস্থায় ব্যক্তির কোরবানি কি সহীহ হবে,,?? অর্থাৎ ভগ্নাংশের উপর কি কোরবানি জায়েজ হবে,,,??

দালিলিকভাবে আলোচনা করলে উপকৃত হবো। বারাকাল্লাহু ফি কুম।

তারিখ-০৬/০৭/২২ ঈসায়ি/ইংরেজি


  হাফেজ মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দীন 


জবাব:  ওয়ালাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ ও বারাকাতুহ। আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে ও শান্তিতে রাখুন। 

ونسأل الله التوفيقوهو الموفق والمعين

 

না, কোন গরুতে কেউ ভাগ নিলো দেড় ভাগ/ আড়াই ভাগ/ অথবা সাড়ে তিন ভাগ। এমতাবস্থায় উক্ত  ব্যক্তির কোরবানি সহীহ হবে না। দলিল:

 

 সাতজনে মিলে কুরবানী করলে সবার অংশ সমান হতে হবে। কারো অংশ এক সপ্তমাংশের কম হতে পারবে না। যেমন কারো আধা ভাগ, কারো দেড় ভাগ। এমন হলে কোনো শরীকের কুরবানীই সহীহ হবে না। -বাদায়েউস সানায়ে ৪/২০৭;  রদ্দুল মুহতার ৬/৩১৬; আলবাহরুর রায়েক ৮/১৭৪; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩০

 

عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: الْبَقَرَةُ عَنْ سَبْعَةٍ، وَالْجَزُورُ عَنْ سَبْعَةٍ

 

জাবির ইবনু আব্দুল্লাহ (রাঃ) সূত্রে বর্ণিত। নবী ()  বলেনঃ (একটি) গরু সাতজনের পক্ষ থেকে এবং (একটি) উট সাতজনের পক্ষ থেকে (কুরবানী করা যাবে)। সুনানে আবু দাউদ-২৮০৮

 

হজরত জাবির ইবনে আব্দুল্লাহ রাথেকে বর্ণিত হয়েছে,আমরা হজ্বের ইহরাম বেঁধে আল্লাহর রাসূল ()এর সাথে বের হলাম। তিনি আমাদেরকে আদেশ করলেন যেন প্রত্যেক উট  গরুতে সাতজন করে শরীক হয়ে কুরবানী করি।সহীহ মুসলিমকিতাবুল হজ্বহাদীস : ১৩১৮/৩৫১

 

উপরোক্ত হাদিসের আলোকে ফুকাহায়ে কেরাম বলেন যে, সবার সমান হতে হবে।  উদাহরণ হলো, আপনি এবং আপনার বন্ধু মিলে সাত লক্ষ টাকা দিয়ে একটি বাড়ি কিনলেন, বাড়িতে সাতটি ফ্ল্যাট আছে। (৭০০০০০/= ,০০০০০) প্রতিটি ফ্ল্যাট সমান। সুতরাং প্রত্যেকে এক লক্ষ টাকা দিতে হবে। এখন যদি কেউ পঞ্চাশ হাজার টাকা দেয়, সে কি একটি ফ্ল্যাট পাবে ?  আরেকজন দেড় লক্ষ টাকা দিলো, এখন বণ্টন হবে কিভাবে?  এক্ষেত্রে সাত ভাগ মানে সবাই সমান অংশ এবং সমান অর্থ । কুরবারির বেলাও তাই। 

 

সুতরাং আপনার প্রশ্নে বর্ণিত ছুরতে দেড়/আড়াই/সাড়ে তিন ভাগ দিলে কুরবানি হবে সহিহ হবে না।

 

প্রশ্ন: মুহতারাম আমি বলতে চাচ্ছি,  যদি একটি গরু সমান সমানভাবে তিনজনে মিলে করে তখন অবশ্যই সেখানে ভগ্নাংশ সাবেত হচ্ছে,,,, যেমন- একটি গরু যদি 7 ভাগের সমান হয়, তাইলে তিনজনে পাইলো 2 ভাগ করে এবং সপ্তমভাগের কিছু অংশ,,,, এক্ষেত্রে বিষয়টি আমার খুব প্যাচ মনে হচ্ছে। শুকরান।

 

উত্তর:  আপনার প্যাচটি সঠিক নয়। প্রথম কথা হলো একটি গরু/মহিষ/উটে সর্বোচ্চ সাত ভাগ দেওয়া যাবে। তার মানে এই নয় যে, সাত ভাগই দিতে হবে, ,,,৬ ভাগ দেওয়া যাবে না। দলিল:

 

 উট, গরু, মহিষ সাত ভাগে এবং সাতের কমে যেকোনো সংখ্যা যেমন দুই, তিন, চার, পাঁচ ও ছয় ভাগে কোরবানি করা জায়েজ। সূত্র: মুসলিম, হাদিস: ১৩১৮; বাদায়েউস সানায়ি: ৪/২০৭

 

 

والله اعلم بالصواب

উত্তর দিচ্ছেন, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক (বগুড়া)